জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ পাচ্ছেন যারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার পাচ্ছেন ২৯ জন। অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে এ বছর দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
২০২০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। ‘গোর’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর। ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।
‘গোর’ সিনেমার পরিচালক রাকায়েত পাচ্ছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার, একই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবেও পুরস্কার পাচ্ছেন। এই সিনেমার অভিনেত্রী দ্বীপান্বিতা মার্টিন পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার অভিনেতা মো. সিয়াম আহমেদ পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। ‘গন্ডি’ সিনেমার অভিনেত্রী অপর্ণা ঘোষ পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে জান্নাতুল ফেরদৌসের ‘আড়ং’, এটিও সরকারি অনুদানে নির্মিত হয়েছে। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।
এ ছাড়া খল চরিত্রে ‘বীর’ সিনেমার মিশা সওদাগর, শিশুশিল্পী চরিত্রে ‘গন্ডি’ সিনেমার অভিনেত্রী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি, শিশুশিল্পী শাখায় বিশেষ শাখায় শাহাদাৎ হোসেন বাধন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি হায় রে’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে বেলাল খান, ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের নৃত্য পরিচালনার জন্য প্রয়াত সহিদুর রহমান ও একই গানের জন্য মাহমুদুল হক ইমরান পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গানের কথা লিখে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন কবির বকুল।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য দিলশাদ নাহার কণা ও ‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটির জন্য সোমনুর মনির কোনাল যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন।
‘গন্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন ফখরুল আরেফীন খান। ‘গোর’ সিনেমার সম্পাদক শরিফুল ইসলাম, ‘গোর’ সিনেমার শিল্প নির্দেশক উত্তম গুহ, ‘গোর সিনেমার দুজন চিত্রগ্রাহক পংকজ পালিত ও মাহবুব উল্লাহ, একই সিনেমার শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ, পোশাক-পরিচ্ছদে এনামতারা বেগম, মেকআপম্যান আলী বাবুল পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








