ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৭:৪৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জাতীয় পতাকা উত্তোলনে মুজিবনগর দিবসের সূচনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো মুজিবনগর দিবস স্বল্প পরিসরে পালিত হচ্ছে। মহামারি করোনা ভাইরাসের কারণে সব আয়োজন বন্ধ রেখে সীমিত পরিসরে এই দিবসটি পালন করছেন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।

আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মনসুর আলম খান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ পুলিশ সদস্য ও আনসার ভিডিপি।

জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ ছাড়া সকাল ১০টায় মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট-১ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর-১ আসনের সংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়