ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৪:৩৩:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ রবিবার বিকেল ৫টায় শুরু হবে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

তবে রবিবার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এ অধিবেশনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।

এ দিকে একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন গত ১১ জুন শুরু হয় গত ১১ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন এ বাজেট পাস করা হয়। মোট ২১টি কার্যদিবসের ওই অধিবেশনে ৭টি সরকারি বিল পাস হয়।

এছাড়াও রীতি অনুযায়ী ওই অধিবেশনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

-জেডসি