জাতীয় সঙ্গীতের ব্যাপারে মুখ খুললেন বিদ্যা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৪০ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে এবার মুখ খুললেন ভারতিয় অভিনেত্রী বিদ্যা বালান। তার মতে, দেশপ্রেম হৃদয় থেকে আসে, তা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর কোনও যুক্তি তিনি খুঁজে পান না বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।
বিদ্যার মতে, স্কুলে পঠন-পাঠন শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত হয়, কিন্তু সিনেমা হল তো আর স্কুল নয়। ফলে সেখানে জাতীয় সঙ্গীত বাজানোর কোনও যুক্তি হয় না বলেই ব্যক্তিগতভাবে মনে করেন তিনি। এভাবে দেশপ্রেম জোর করে চাপিয়ে দেওয়া যায় না।
বিদ্যা বালন বলেছেন, তিনি দেশকে ভালবাসেন এবং দেশকে রক্ষা করতে যতদুর যাওয়া যায় ততদুর তিনি যাবেন। দেশকে কীভাবে ভালবাসতে হয়, তা তাকে শিখিয়ে দিতে হবে না। যখনই যেখানে জাতীয় সঙ্গীত বাজে, তিনি উঠে দাঁড়ান বলেও মন্তব্য করেছেন বিদ্যা।
এদিকে তামিল ছবি মার্শাল নিয়েও মুখ খুলেছেন বিদ্যা। তার মতে, মার্শাল একটি কাল্পনিক ছবিমাত্র, এই ছবিকে কোনও রাজনৈতিক দলের বিবৃতি হিসেবে ভাবা উচিত নয়।
সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র বোর্ড মেম্বার নিযুক্ত হয়েছেন বিদ্যা বালান। তিনি মনে করেন, সিবিএফসি ছাড়পত্র দেওয়ার পর ছবি প্রদর্শনে কারও কোনও আপত্তি থাকা উচিত নয়।
এদিকে সিবিএফসি-র বোর্ড সদস্য নিযুক্ত হওয়ায় তিনি পরিবর্তনের সুযোগ দেখতে পেয়েছিলেন। সেইসঙ্গে সিবিএফসি সম্পর্কে ফিল্ম ইন্ডাস্ট্রির চিরাচরিত ধারনা বলে ধরে নিয়ে সিবিএফসিকে সংস্কারী, অ-সংস্কারীর মত কোনও তকমাও তিনি দিতে চান না।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







