ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৬:৩৯:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ টিকা এলো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশেকে দেওয়া ছয় লাখ ৩৪ হাজার ৯ শ’ ডোজ টিকা দেশে পৌঁছেছে। আজ শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাইদুল ইসলাম বলেন, ‘টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছেছে।’

নতুন পাঠানো এই টিকার ফলে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পেল বাংলাদেশ।