ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

জাপান প্রবাসীদের জন্য হটলাইন চালু বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

জাপান প্রবাসী বাংলাদেশীদের যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। শানিবার ঢাকায় এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

এতে বলা হয়, জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘হাগিবিস’। চলমান দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোকাবেলায় জাপান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সাথে বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিবৃন্দের সাথে দূতাবাস নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।

এরূপ পরিস্থিতিতে দূতাবাস সকলকে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার অনুরোধ জানাচ্ছে।

এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য ইমারজেন্সি ০৮০-৪৪৫৬-১৯৭১, ০৭০-৩২০২৪৪০০, ০৮০-৪০৬৫৬৬০১ নম্বরসমূহ জাপান প্রবাসী ভাইবোনদের জন্য খোলা রয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।