জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
জাপানে ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন নানমাদল। রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের উপকূলে আছড়ে পড়তে পারে এটি। এই পরিস্থিতিতে কিয়ুশুর দক্ষিণাংশের দ্বীপপুঞ্জ থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। টাইফুন নানমাদল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। এছাড়া, খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে।
২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে।
জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইউনিটের প্রধান রিউতা কুরোরা সাংবাদিকদের বলেন, শক্তিশালী ঝড়ের কারণে উচ্চ ঢেউ ও রেকর্ড বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।
সর্বোচ্চ সর্তকতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি খুবই শক্তিশালী টাইফুন। ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ভেঙে যেতে পারে। হতে পারে ভূমিধস। তিনি দ্রুত স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











