জাপানে ব্যাপক তুষারপাত, নিহত বেড়ে ১৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির অন্যান্য অংশে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া তুষারপাতের কারণে হাইওয়েতে যানবাহন আটকা পড়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিতরণ পরিষেবা বিলম্বিতও হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস সপ্তাহান্তে উত্তর জাপান এবং দেশের অন্যান্য অংশে ভারী তুষারপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। একইসাহে আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা বলেছেন, ইয়ামাগাতা প্রিফেকচারের নাগাই শহরে বাড়ির ছাদ থেকে পড়া তুষারের নিচে চাপা পড়ে সত্তরোর্ধ এক বৃদ্ধা মারা গেছেন। জাপানের ওই এলাকায় গত শনিবারের মধ্যে ৮০ সেন্টিমিটারেরও (২.৬ ফুট) বেশি তুষার জমা হয়েছিলো।
সিএনএন বলছে, প্রধানত পশ্চিম উপকূল বরাবর অঞ্চলসহ জাপানের কিছু অংশ শক্তিশালী শীতকালীন আবহাওয়ার কারণে ভারী তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা গত সপ্তাহে জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে।
মূলত জাপান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান প্রতিকূল আবহাওয়ার সাক্ষী হয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটির জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ হলেও উত্তর থেকে দক্ষিণে তা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে থাকে।
এছাড়া ডিসেম্বরে হোক্কাইডোর মতো উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে তীব্র তুষারঝড় দেখা গেছে এবং দক্ষিণের কিছু অংশ গত সেপ্টেম্বরে শক্তিশালী টাইফুনের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







