ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

জাপানে ১০ আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের কাছে ১০ আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাগরে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের আরোহীদের উদ্ধারে অভিযান চলছে।

জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি সেনা পরিবহনের জন্য ব্যবহৃত হয়।

তিনি বলেন, হেলিকপ্টারটি ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমাতে জিএসডিএফের একটি ঘাঁটি ছেড়ে যাওয়ার পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি একটি বায়বীয় পরিদর্শন মিশনের সময় মিয়াকোজিমার চারপাশে পানিতে টহল দিচ্ছিল।

মরিশিতা আরও জানান, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ জন আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্ঘটনাস্থলের কাছে সাগরে ভাসমান একটি অজ্ঞাত বস্তু । ছবি: রয়টার্স

জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া রয়টার্স হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলের কাছে সাগরে ভাসমান একটি অজ্ঞাত বস্তুর ছবি প্রকাশ করেছে।

সূত্র: রয়টার্স