জাবির সব আবাসিক হল খুলছে ২১ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনা মহমারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক হল আগামী ২১ অক্টোবর থেকে খুলে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা পর্ষদ। তবে হলে উঠতে প্রত্যেক শিক্ষার্থীকে করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। একইসঙ্গে মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়েছে বলে সভা শেষে জানান প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।
আগামী ২ অক্টোবরের সিন্ডিকেট সভায় হল খোলার এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, সভায় শিক্ষকেরা পূজার ছুটি শেষে আবাসিক হল খুলে দেওয়ার ব্যাপারে মত দেন। সে কারণে ২১ অক্টোবর হল খুলে দেওয়া হবে বলে সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার একটি ডোজের সনদ দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন।
যেসব শিক্ষার্থী করোনার টিকার জন্য নিবন্ধন করে এখনও এসএমএস পাননি, তাদের এসএমএস ছাড়াই টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম যোগাযোগ করবেন বলেও তিনি জানান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হল খোলার পর ১৪ দিন হলে থেকে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রয়োজনে হলের বাইরে যেতে পারবেন তারা।
তিনি আরও জানান, ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও কিছুদিন পরে অভ্যন্তরীণ দোকানপাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সকাল-সন্ধ্যা খাবারের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীরা সেখান থেকে খাবার নিয়ে হলে গিয়ে খেতে পারবেন। এছাড়া হলের ডাইনিং ও ক্যান্টিন চালু থাকবে।
এদিকে করোনাভাইরাসের কারণে গত প্রায় ১৮ মাস বন্ধ থাকা হলের ফি এরইমধ্যে অনেক শিক্ষার্থী পরিশোধ করায় আগামী ১৮ মাসের হল ফি মওকুফ করা হয়েছে বলেও জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



