ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস শুরু ২১ তারিখে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলছে আগামী ১১ অক্টোবর। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।  

রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘ন্যূনতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। কোয়ারেন্টাইন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। এছাড়া, হলগুলোতে শুধু রানিং (মাস্টার্স শেষ হয়নি যাদের) শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে। তবে ৪৯ ব্যাচসহ (২০১৯-২০ সেশন) যাদের অনলাইনে পরীক্ষা চলমান তারা অনলাইনে পরীক্ষা শেষ করে তারপর হলে উঠবে।’

গতকাল ২ অক্টোবর বিকেলে সিন্ডিকেট সভা শুরু হয়। এই সিন্ডিকেট সভায় লাইব্রেরি ও হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সভায় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতারা উপস্থিত থেকে দ্রুত ক্যাম্পাস খোলার আহ্বান জানান। 

গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করা হয়।