ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৭:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

জামালপুরে সিভিল সার্জনসহ ৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে সিভিল সার্জন, দুই চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান।

আক্রান্তদের মধ্যে জামালপুরের সিভিল সার্জন, জামালপুর জেনারেল হাসপাতালের ২ জন চিকিৎসক, ২ জন স্বাস্থ্যকর্মী ও সদর উপজেলার বাঁশচড়া বৈঠামারি গ্রামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি।

ডেপুটি সিভিল সার্জন জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে পাঠানো ১ম ও ২য় প্রতিবেদনে ৭ উপজেলায় নমুনা সংগ্রহ করে পাঠানো ১হাজার ১শ ২৭ জনের মধ্যে সিভিল সার্জন, দুই চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের দেহে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এ নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা ৫৭ জনে দাঁড়ালো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪জন ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেওয়ানগঞ্জের এক ব্যক্তি।

জেলায় আক্রান্তের মধ্যে মেলান্দহে ৩ (ছাড়পত্রপ্রাপ্ত ২), মাদারগঞ্জে ১১, সরিষাবাড়ীতে ৩, বকশীগঞ্জে ৪ (ছাড়পত্রপ্রাপ্ত ২), দেওয়ানগঞ্জে ৩, ইসলামপুরে ৬ (মৃত ২) ও জামালপুর সদরে ২৭ জন রয়েছেন। ইসলামপুরের দুই নারীর মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। জেলায় মোট মৃতের সংখ্যা ৩।

-জেডসি