জামালপুরে হিজড়াদের কোরবানির গরু পাঠালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩০ এএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুর সদরের হিজড়া সম্প্রদায়কে কোরবানির জন্য একটি গরু উপহার পাঠালেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক আজ সোমবার দুপুরে তাদের এই গরু হস্তান্তর করেন।
খোকন জানান, আজ সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইল ফোনে একটি এসএমএস পান। এসএমএস দাতা জানান, তার নাম ময়ূরী। তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী প্রধানমন্ত্রীর কাছে ঈদে কোরবানি দেয়ার জন্য একটি গরু চেয়েছেন।
এসএমএস দেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।
একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন, ময়ূরী জামালপুর সদরে হিজড়া পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিকভাবে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।
জেলা প্রশাসক আজ দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকা দামের একটি গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











