জামিন পেলেন ফারিয়া মাহজাবিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:১৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে র্যাবের হাতে গ্রেফতার ধানমণ্ডির নার্ডি বিন কফি হাউসের মালিক ফারিয়া মাহজাবিনকে জামিন দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী এ আদেশ দেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফারিয়া মাহজাবিন জামিনের আবেদন করলে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আদালতে ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জায়েদুল ইসলাম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।
ঢাকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করা ফারিয়া মাহজাবিন ধানমণ্ডিতে নার্ডি বিন কফি হাউজ নামে একটা কফিশপ চালান।
এর আগে গত ১৬ আগস্ট রাতে পশ্চিম ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোডের নিজ বাসা থেকে ফারিয়া মাহজাবিনকে গ্রেফতার করে র্যাব-২। পরের দিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফারিয়া মাহজাবিন শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করেছেন। ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট ছবি পোস্ট করে গুজব ছড়িয়েছেন।
এসব অভিযোগে তার বিরুদ্ধে রাজধানী হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











