ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২২:৫৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

জার্মান দলকে শুভকামনা ম্যার্কেলের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:১৪ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নিজ দলকে আশীর্বাদ আর অনুপ্রেরণা জোগাতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আজ রোববার হাজির হয়েছিলেন জার্মান জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে। ২০০৫ সাল থেকে জার্মানির ক্ষমতায় থাকা এই বিশ্বনেতা গত তিনটি বিশ্বকাপেই জার্মানির ফুটবল দলকে অনুপ্রেরণা দিতে মাঠে গিয়ে সশরীরে হাজির হয়েছেন।

 

ইতালির সাউথ টাইরলে জার্মান জাতীয় ফুটবল দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেছেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দলের অগ্রগতি ও প্রস্তুতির কথা শুনতে আমাদের মাঝে এসেছিলেন। তার উপস্থিতি আমাদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় অনুপ্রেরণা।

 

বিয়েরহফ আরও বলেন, আমরা আশা করব অন্যান্য বছরের মতো এবারও বিশ্বকাপের সময় তিনি রাশিয়াতে আমাদের মাঝে হাজির হবেন।

 

বিশ্বকাপের আগে কাল অস্ট্রিয়াতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জার্মানি। ঝড় ও শীলা বৃষ্টির কারণে দেড় ঘণ্টা পরে শুরু হওয়া এ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরেছে জার্মানি।