জালিয়াতি মামলায় অভিনেত্রীর ছয় মাসের জেল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
চেক জালিয়াতির মামলায় বলিউডের সাবেক মডেল ও অভিনেত্রী কোয়েনা মিত্রকে ছয় মাসের জেল দিয়েছে আদালত। এছাড়া অভিযোগকারীকে ১.৬৪ হাজার টাকার সুদসহ মোট চার লাখ ৬৪ হাজার টাকা দেয়ারও আদেশ দেয়া হয়েছে। সোমবার আন্ধেরির মেট্রোপলিটন আদালত এই রায় দেয়।
প্রায় ছয় বছর ধরে চলে আসছে এই মামলা। ২০১৩ সালে কোয়েনা মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন আরেক মডেল পুনম শেঠি। ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে পুনমকে দেয়া কোয়েনার তিন লাখ টাকার চেক বাউন্স করেছিল। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন কোয়েনা।
মামলার বিবরণ বলছে, ব্যক্তিগত প্রয়োজনে পুনম শেঠির কাছ থেকে ২২ লাখ টাকা ঋণ নেন কোয়েনা মিত্র। সেই ঋণ শোধের অংশ হিসেবে তিন লাখের চেক দিলে তা বাউন্স করে। এরপর ২০১৩ সালের ১৯ জুলাই কোয়েনাকে নিয়ম মেনে আইনি নোটিশ পাঠান পুনম। কিন্তু কোনো উত্তর দেন না কোয়েনা। এমনকি টাকাও ফেরত দেন না। অবশেষে ১০ অক্টোবর আদালতে মামলা করেন পুনম।
মামলার শুনানিতে কোয়েনার তরফ থেকে দাবি করা হয়, এত টাকা ঋণ দেয়ার মতো কোনো সামর্থ্যই নেই পুনমের। রায় ঘোষণার সময় আন্ধেরি মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট কেতকী চাভান এই যুক্তি খারিজ করে দেন। কোয়েনা এও দাবি করেছিলেন, তার চেক চুরি করেন পুনম। আদালতে এই আবেদনও বিশেষ সুবিধা করতে পারেনি।
রায় ঘোষণার পর কোয়েনা তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। চূড়ান্ত শুনানিতে নাকি তার পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। ফলে যথাযথ শুনানিও হয়নি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলেও জানিয়েছেন কোয়েনা।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







