পাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৮ এপ্রিল ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বাংলাদেশের সিনেমা ‘মোনা: জ্বীন-২’। লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘মোনা: জ্বীন-২’ এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে মাল্টিপ্লেক্সসহ পাকিস্তানের ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে।
পাকিস্তানে সিনেমাটির মুক্তির ব্যাপারে প্রযোজক আবদুল আজিজ বলেন, আমার ‘এম আর নাইন’ সিনেমাটির প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। তিনিই পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছে।’
পাকিস্তানের দর্শক সিনেমাটি দেখবেন বলে প্রত্যাশা করেন এই প্রযোজক। তিনি বলেন, ‘সিনেমাটির গল্প এমন, ওখানকার দর্শকের কাছে ভালো লাগবে। গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে সিনেমাটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি সিনেমাটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে সিনেমাটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।’ প্রযোজক আবদুল আজিজ মন্তব্য, সিনেমার বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহ থেকেই উঠে আসতে পারে।
পাকিস্তানে সিনেমাটি মুক্তির সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি এ সিনেমার প্রযোজক। তিনি বলেন, ‘এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।’ প্রযোজক জানান, আগামী ঈদুল আজহায় ‘এম আর নাইন’ সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।
‘মোনা: জ্বীন-২’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার প্রমুখ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











