জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে আহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাগলা শিয়ালের কামড়ে তিনজন আহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজানের দোকানদার জব্বার৷
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যমতে, এ পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, রাত দশটার দিকে প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা তিনজন ডিউটি করছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার গোড়ালিতে বুটের উপর দিয়ে কামড়ে বসায়। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।
এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। দোকানদার জব্বার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন- জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতংক ছড়ানোর খবর পেয়েছি। আগামীকাল দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







