জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৬ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঘাতক দালাল নির্মুল কমিটির প্রতিষ্ঠাতা জাহানারা ইমাম।
১৯২৯ সালের তেসরা মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন বাংলা শিক্ষা, সাহিত্য এবং রাজনৈতিক চেতনার অন্যতম বাতিঘর শহীদ জননী জাহানারা ইমাম।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন জাহানারা ইমামের সন্তান শাফি ইমাম রুমি। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ১০১ সদস্যদের ঘাতক দালাল নির্মূল কমিটি। গণআদালতে শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচার।
একাত্তরের দিনগুলি, তেপান্তরের ছোট্ট শহর, প্রবাসের দিনগুলি, বুকের ভেতর আগুন, ক্যান্সারের সঙ্গে বসবাস তার অন্যতম গ্রন্থ।
সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক, রোকেয়া পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন শহীদ জননী জাহানারা ইমাম।
জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার স্মারক বক্তৃতা, স্মৃতি পদক প্রদান ও আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়া, তার স্মরণে সভা করবে ছাত্র ইউনিয়ন।
গতকাল শুক্রবার নির্মূল কমিটি জানিয়েছে, জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’, আলোচনা সভা এবং ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদানের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ প্রদান করবেন কথাশিল্পী সেলিনা হোসেন।
কমিটি আরও জানায়, ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলনে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের মতো এ বছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে ‘জাহানারা ইমাম স্মৃতি পদক’ প্রদান করা হবে। এ বছর (২০২১) ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর সরকারের সময় মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত সমাজকর্মী মালেকা খান এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ’-কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে। গত বছর করোনা মহামারি সংক্রমণজনিত লকডাউনের কারণে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা এ বছর প্রদান করা হবে।
গত বছর (২০২০) ব্যক্তি হিসেবে পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাউল গবেষক অধ্যাপক শক্তিনাথ ঝা এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-কে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান করা হবে।
এদিকে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শনিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ প্রজন্ম চত্বরে স্মরণসভা এবং মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করবে।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে











