জায়ানের মরদেহ ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ শ্রীলঙ্কা থেকে দেশে আনা হয়েছে। গত রবিবার শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত আট বছরের জায়ানের মরদেহ বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান ইউএল-১৮৯ ফ্লাইটটি বুধবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের টারমার্কে নাতি জায়ানের মরদেহ গ্রহণ করেন নানা শেখ সেলিম। মরদেহটি এখন নিয়ে যাওয়া হচ্ছে জায়ানের নানা শেখ সেলিমের বনানীর বাসায়।
আজ বিকালে আসরের নামাজ বাদে বনানী মাঠে জায়ানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। গণমাধ্যমকে এসব তথ্য জানান শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ।
নিহত জায়ান চৌধুরীর বয়স হয়েছিল আট বছর। সে রাজধানীর উত্তরার সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে অকালে প্রাণ দিতে হয়েছে ছোট্ট জায়ানকে।
একই ঘটনায় আহত হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।
ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গত রবিবার গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। হামলায় তিন শতাধিক মানুষ মারা যায়। তাদেরই একজন শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার ছেলে জায়ান চৌধুরী।
দুই ছেলে ও স্বামীকে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া আমেনা সুলতানা দেশটির একটি পাঁচতারকা হোটেলে ছিলেন। হামলার সময় শেখ আমেনা ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলটিতে তাদের কক্ষে ছিলেন।
আর নিচতলার একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন আমেনার স্বামী মশিউল হক চৌধুরী ও তাদের বড় ছেলে জায়ান চৌধুরী। বোমা হামলায় মশিউল আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যুর খবর আসে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











