জায়েদ খান শুধু আম্মু না সবাইকে বিরক্ত করেন: মৌসুমীর ছেলে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
দেশের চলচ্চিত্রপাড়া এখন বেশ উত্তাল। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানি এবং জায়েদ খানকে নিয়েই মূলত ঘটনা।
সম্প্রতি ওমর সানি অভিযোগ করেন, জায়েদ খানের কারণে তাদের সংসারে ভাঙন দেখা দিচ্ছে। এমনকি মৌসুমীকে নানা মাধ্যমে বিরক্ত করছেন তিনি।
এমন চাঞ্চল্যকর অভিযোগ লিখিত আকারে সানি জমাও দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। বিচার চেয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে।
এ অবস্থায় মৌসুমী এক অডিও বার্তায় জানান, ওমর সানির অভিযোগ মিথ্যা। জায়েদ ভালো ছেলে। তিনি তাকে কখনো বিরক্ত করেননি। তার সঙ্গে মৌসুমীর শুধু পেশাগত সম্পর্ক। ওই অডিওতে স্বামী ওমর সানিকে ‘ভাই’ সম্বোধন করে বলতে শুনা যায় মৌসুমীকে।
এ বিষয়ে ওমর সানির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। আমার পরিবারের প্রতি, মৌসুমীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। মৌসুমী আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই, আমি কি বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন, আমার মেয়ে ফাইজা জানে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে জায়েদ খান যে মৌসুমীকে ডিস্টার্ব করেছে। ফারদিন বলুক আর ফাইজা বলুক তাদের মায়ের সম্পর্কে।’
এরপর সানি-মৌসুমী দম্পতির ছেলে ফারদিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘শুধু আমার আম্মা না, উনি (জায়েদ খান) কমবেশি সবাইকে বিরক্ত করেন। আমি জানি বিষয়গুলো। কিন্তু পাবলিকলি সব বলবো না। জায়েদ খান আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন।’
কিন্তু জায়েদ খানকে নিয়ে মৌসুমীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ফারদিন বলেন, ‘এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয়। এক জায়গায় দেখলাম আম্মু না কি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি। এটা ঠিক নয়। আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সঙ্গে কথাও বলেছেন। উনি চান না পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’
বাবা-মায়ের সম্পর্ক এখন কেমন, জানতে চাইলে ফারদিন বলেন, ‘সব ঠিক আছে। আমি আব্বুকে পাচ্ছি, আম্মুকে পাচ্ছি। হ্যাঁ, অনেক বিষয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। আমাদেরও তো হয়। এটা স্বাভাবিক। তবে আব্বু-আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা সমাধান হয়ে যায়।’
জায়েদ খানকে কোনো গুরুত্ব দিচ্ছেন না উল্লেখ করে মৌসুমীর ছেলে বলেন, ‘আমরা উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাবো এমন নয়। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা। তাই উনাকে নিয়ে ভাবছি না।’
ওমর সানি-জায়েদ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে শুক্রবার (১০ জুন)। সেদিন বসুন্ধরার কনভেনশন সেন্টারে ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে চড় মেরে বসেন ওমর সানি। তখন ক্ষেপে গিয়ে প্রকাশ্যে পিস্তল বের করে ওমর সানিকে গুলি করে দেওয়ার হুমকি দেন জায়েদ।
অনেকদিন ধরেই নাকি মৌসুমীকে বিরক্ত করছিলেন জায়েদ। ওমর সানি এ নিয়ে ডিপজলের কাছে নালিশও দিয়েছিলেন। ডিপজল সানিকে আশ্বস্ত করেছিলেন জায়েদ আর মৌসুমীকে বিরক্ত করবে না। কিন্তু শোধরাননি জায়েদ। তাই তার ওপর রেগে ছিলেন ওমর সানি। সুযোগ পেয়ে চড় মেরে বসেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জায়েদ খান বললেন, ‘পুরো ঘটনাই মিথ্যা ও বানোয়াট। সানী ভাই একটার পর একটা মিথ্যা নাটক সাজাচ্ছেন। এ বিষয়ে মৌসুমী আপার সঙ্গে কথা বললেই সব জানতে পারবেন।’
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











