জিপিএ- ৫ পেয়েছে খুন হওয়া সেই নূরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
সাবরিনা সুলতানা নূরা
মাত্র এক মাস আগে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খুন হওয়া সাবরিনা সুলতানা নূরা এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছে। আজ রোববার পরীক্ষার ফলাফল প্রকাশ হলে স্তব্ধ হয়ে যান পরিবারের জীবিত একমাত্র সদস্য নূরার বাবা রেজোয়ান কাজল।
রেজোয়ান কাজল বলেন, নূরা ছোটবেলা থেকেই মেধাবী। সে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। নূরা স্থানীয় এইচ একে একাডেমী নামে একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল। পরীক্ষার পরই নূরা আত্মবিশ্বাসী ছিল ভালো ফলাফলের।
যারা তার মেয়ের জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার দেখার অপেক্ষায় দিন কাটছে এখন। রেজোয়ান কাজল আরও জানান, নূরা তার স্বপ্নের পথে হেঁটে যে পরিশ্রম করতো এই ফলাফল তার প্রমাণ। এই ফলাফলটা তার আক্ষেপ আরও বাড়িয়ে তুলছে এখন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহীন সুলতানা বলেন, ‘শিক্ষার্থী ছাড়া ফলাফলের কী-বা মূল্য থাকে। এই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল নূরা। তার এমন ফলাফলই আমাদের কাছে প্রত্যাশিত ছিল। তার স্বপ্ন ছিল চিকিৎসক হবে। আজ প্রিয় শিক্ষার্থীর এই ফলাফলটা আক্ষেপ ও বিষাদ বাড়িয়ে দিয়েছে আরো।’
গত ২২ এপ্রিল রাতে গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামে নিজ বাড়িতে মা, বোন ও ভাইয়ের সঙ্গে হত্যার শিকার হন সাবরিনা সুলতানা নূরাও।
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











