জিপিএ-৫’র জন্য শিশুদের ফার্মের মুরগি করা হচ্ছে : আসাদুজ্জামান নূর
আপডেট: ০৩:২০ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জিপিএ-৫’র জন্য বর্তমানে অভিভাবকরা শিশুদের ফার্মের মুরগি বানিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামের তির্যক নাট্যদলের প্রতিষ্ঠার ৪০ বছরপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সমাজে যারা প্রতিষ্ঠিত তারা কেউ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠিত হননি। তবে অভিভাবকদের ধারণা জিপিএ-৫ না পেলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। আর তাই তো শিশুদের জিপিএ-৫’র জন্য ফার্মের মুরগি বানিয়ে পড়াশোনা করানো হচ্ছে। এতে তারা সৃজনশীলতার সঙ্গে বেড়ে উঠতে পারছে না।
মন্ত্রী বলেন, বর্তমানে মঞ্চ নাটকে দর্শক কমার জন্য যানজট এবং জিপিএ-৫ পাওয়ার প্রবণতাই বেশি দায়ী।
শিশুদের সঙ্গে জিপিএ-৫ নির্যাতন করা হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, এখন শিশুদের নাচ-গান করতে দেওয়া হয় না। মুক্ত চিন্তা করতে দেওয়া হয় না। দেশ ও মানুষ নিয়ে ভাবতে দেওয়া হয় না। এ কারণে স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।
এ সময় উপস্থিত ছিলেন তির্যক নাট্যদলের সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।
০৫.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











