জিয়া ছিলেন খুনী চক্রের প্রশ্রয়দাতা : তারানা হালিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ’৭৫ এর ১৫ আগস্ট শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের হত্যার মধ্যে দিয়ে খুনী চক্র দেশে মানবাধিকার লংঘন শুরু করেছে। জিয়াউর রহমান ছিলেন খুনী চক্রের প্রশ্রয়দাতা। তিনিই খুনীদের পুরস্কৃত করেছিলেন।
আজ শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন।
তথ্য প্রতিমন্ত্রী আজ দিনব্যাপী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় হিন্দু ধর্মাবল্বী লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের সার্বজনীন পুজামন্ডপ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সেই বিএনপি-জামায়াত এখনও ঘাপটি মেরে আছে। তারা সুযোগ পেলেই আবারও বের হবে। বিপদে আপদে সব সময় একটি শক্তিকেই দেশের মানুষ পাশে পায়। সে শক্তিটি হলো অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন না তখনই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তার জলন্ত উদাহরণ ২০০১ সালের নির্বাচন। সে সময়ে বিএনপি-জামায়াত দেশের সংখ্যালঘু জনসাধারণের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। তখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত সেসব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগ অফিসগুলোতে তাদের থাকা-খাওয়া, চিকিৎসা ও বস্ত্রের ব্যবস্থা করেছিলেন। তাই দেশের জনগন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার সাথেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা









