জীবনযাত্রার ব্যয় যুক্তরাজ্যের নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বমুখী গ্রাফের সঙ্গে তাল মেলাতে না পেরে যুক্তরাজ্যের অনেক নারী যৌনকর্মে নামতে বাধ্য হচ্ছেন। শনিবার স্কাই নিউজকে এমন সর্তক বার্তা দিলেন আউটরিচ কর্মীরা।
রোববার এই তথ্য জানিয়েছে ইভিনিং স্টার্ন্ডাড ও রুশ বার্তা সংস্থা আরটি।
যৌনকর্মীদের একটি তৃণমূল সংগঠন দ্য ইংলিশ কালেক্টিভ অফ প্রস্টিটিউটস, স্কাই নিউজকে জানিয়েছে, এই গ্রীষ্মে তাদের হেল্পলাইনে সাহায্য সংক্রান্ত কলের সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। যা খুবই উদ্বেগের বিষয়।
সংগঠনটির মুখপাত্র নিকি অ্যাডামস বলেন, ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানি বিল নারীদের পতিতাবৃত্তির দিকে ধাবিত করেছে। অর্থ উর্পাজনে তারা রাস্তা বা অনলাইনকে বেছে নিচ্ছে। এরফলে প্রায়শই তারা বিপদের সম্মুখীনও হচ্ছেন।
যৌনকর্মীদের সহায়তা প্রদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠান ম্যাশ-এর সিইও অ্যানি এমেরি জানিয়েছেন, গত দুই বছরে করোনা মহামারী এবং মুদ্রাস্ফীতির ফলে অনেক নারীর ইতিমধ্যেই অনিশ্চিত জীবন পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। কর্মজীবী নারীদের মধ্যে একটি বড় সংখ্যা রাতারাতি তাদের আয় হারিয়েছে এবং পতিতাবৃত্তি ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
অ্যানি এমেরি আরও জানিয়েছেন, আমরা উদ্বিগ্ন যে এমন অনেক নারীর সন্ধান পাওয়া গেছে, যারা কয়েক বছর আগে যৌন কাজ থেকে সরে এসেছিলেন তারা আবারও এই পথে ফিরে এসেছেন। এছাড়াও অনেক নারী প্রথমবারের মতো এই পথে আসছেন, যারা জীবনযাত্রায় টিকে থাকার জন্য তাদের শেষ বিকল্প হিসাবে যৌন কাজের দিকে ঝুঁকেছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি গত মাসে ১০ শতাংশ সীমা অতিক্রম করেছে যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। যার ফলে খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান দামের সঙ্গে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের রেকর্ড বলছে সর্বশেষ ১৯৮২ সালের মার্চ মাসে এত বেশি মুদ্রাস্ফীতি দেখা গেছে। তবে বর্তমান পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











