জীবনসঙ্গীদের সঙ্গে কীভাবে পরিচয় তাদের!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২৮ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
রোহিত শর্মা, শিখর ধাওয়ান থেকে শুরু করে বিরাট কোহালি বা সচিন টেন্ডুলকার। বাইশ গজে তাদের কাহিনি যেমন রোমাঞ্চকর, তেমনই ব্যক্তিগত জীবনও। কী ভাবে? দেখে নেয়া যাক বিখ্যাত এই ক্রিকেটারদের সঙ্গে কী ভাবে প্রথম আলাপ হয়েছিল তাদের জীবনসঙ্গীদের।
রোহিত শর্মা: স্ত্রী ঋতিকার সঙ্গে রোহিতের প্রেমপর্ব সেলুলয়েডের যে কোনও গল্পকে হার মানিয়ে দেবে। ঋতিকা নিজে ছিলেন এক জন স্পোর্টস ইভেন্ট ম্যানেজার। আর এটাই ছিল রোহিত-ঋতিকার কাছাকাছি আসার প্রথম সেতু। রোহিতের ম্যানেজারও ছিলেন তিনিই।
শিখর ধাওয়ান: গব্বরের সঙ্গে আয়েশার আলাপ কিন্তু ফেসবুকের মাধ্যমে। হরভজন সিংহ ছিলেন আয়েশা এবং শিখর দু’জনেরই ফেসবুকের কমন ফ্রেন্ড। আর সেই সূত্রেই শিখর-আয়েশার আলাপ। আলাপ ঘনিষ্ঠতায় পৌঁছতে সময় নেয়নি।
বিরাট কোহালি: বিরাট-অনুষ্কার প্রেমগাঁথা তো খুবই চর্চিত। নিজেদের জগতে দু’জনেই অত্যন্ত সফল। একটা শ্যাম্পু বিজ্ঞাপনে তাদের প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব। আস্তে আস্তে প্রেম, শেষে বিয়ে।
এমএস ধোনি: আলাপ ছিল ছোট থেকেই। রাঁচিতে সাক্ষীর সঙ্গে ছোটবেলায় একই স্কুলে পড়তেন ধোনি। সাক্ষীদের পরিবার রাঁচি থেকে দেহরাদূনে চলে গেলে প্রায় এক দশক তাদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। ২০০৭ কলকাতার তাজ বেঙ্গলে উঠেছিল ভারতীয় দল। সেখানে ইনর্টান করছিলেন সাক্ষী। সেই সাক্ষাত্ই ফের মিলিয়ে দিল তাদের।
সচিন টেন্ডুলকার: বাদ রাখা যাবে না সচিন-অঞ্জলির প্রেম কাহিনিকেও। দু’জনের প্রথম দেখা হয়েছিল বিমানবন্দরে। তখন কেউ কাউকে চিনতেন না। তার পর এক কমন বন্ধুর বাড়িতে দেখা। তখন অঞ্জলি ডাক্তারি পড়ছেন। সেই আলাপই আস্তে আস্তে প্রেমে পরিণত হয়। ক্রিকেট সম্পর্কে নিজের জ্ঞানও বাড়াতে শুরু করেন অঞ্জলি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











