জীবনের প্রথম বছরে ভিটামিন ডি কৈশোরে স্থূলতা কমায়!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
জীবনের প্রথম বছরের অধিকতর ভিটামিন ডি কৈশোরে স্থূলতা কমাতে সহায়তা করতে পারে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের (ইউএম) ওয়েবসাইটে প্রকাশিত সমীক্ষায় বলা হয়, জীবনের প্রথম বছরে ভিটামিন ডি-এর নিম্নস্তর কৈশোরে বিপাকীয় সিন্ড্রোমের সাথে বিপরীতভাবে জড়িত থাকে। খবর সিনহুয়া।
গবেষণায় প্রায় এক হাজার আট শ’ অংশগ্রহণকারী শিশুর মধ্য থেকে প্রায় তিন শ’ জনেরও বেশি শিশুর ডেটা ব্যবহার করা হয়। চিলির সান্তিয়াগোতে স্বল্প ও মধ্য আয়ের এলাকার ৫০ শিশুর কার্ডিওভাসকুলার ঝুঁকি মূল্যায়নের জন্য কৈশোর পর্যন্ত অনুসরণ করা হয়।
গবেষকরা শিশুদের এক বছর বয়সে রক্তে ভিটামিন ডি-এর ঘনত্ব পরিমাপ করেন এবং পরে ৫, ১০ ও ১৬-১৭ বছর বয়সে বডি মাস ইনডেক্সের সাথে ভিটামিন ডি-এর সংযোগ পরীক্ষা করেন। তারা ১৬-১৭ বছর বয়সে কোমরের পরিধি, রক্তচাপ, রক্তের লিপিডস, ইনসুলিন প্রতিরোধ, চর্বি, পেশীর ভর, বিপাকীয় সিন্ড্রোম স্কোর এবং এর উপাদানগুলোও পরিমাপ করেন।
তারা দেখতে পান যে, এক বছর বয়সে রক্তে ভিটামিন ডি-এর প্রতিটি অতিরিক্ত ইউনিট এক থেকে পাঁচ বছর বয়সের বডি মাস ইনডেক্সের (বিএমআই) ধীর গতির সাথে সম্পর্কিত। এছাড়া, ১৬-১৭ বা তার কম বয়সে কম বিপাকীয় ঝুঁকি এবং কৈশোরে শরীরের কম মেদ ও পেশীতে বেশি ভর থাকার সাথে অতিরিক্ত ভিটামিন ডি-এর সম্পর্ক রয়েছে।
গবেষণার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, এটি এমন এক সময়ে পরিচালিত হয়েছে যখন চিলির শিশুদের মধ্যে প্রাথমিক কার্ডিওভাসকুলার ঝুঁকির কারণগুলো বৃদ্ধি পাচ্ছিল।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








