ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

জেঁকে বসেছে শীত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে ঘন কুয়াশা ঝরছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় শীতের মাত্রা কিছুটা কমছে। তবে বিকেলের পর থেকে আবারও শীত অনুভূত হচ্ছে।

আব্দুল করিম নামে এক বৃদ্ধ জানিয়েছেন, কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। এতে আমাদের মতো বয়স্ক মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার (১৮ ডিসেম্বর) দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ১০ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। সেই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।