ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৪৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

জেনে নিন রোববার কখন, কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং চলছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে। তবে গত এক সপ্তাহ ধরে সে তালিকা মানতে পারছে না তারা।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে পর্যপ্ত জোগান না থাকায় রাজধানীসহ পুরো দেশে লোডশেডিংয়ের প্রবণতা বেড়েছে। দিন-রাত মিলিয়ে আট থেকে দশবার বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রতিবারই এক ঘণ্টা বা তারও বেশি সময় করে লোডশেডিং থাকছে। এমনকি ছুটির দিনেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবুও সূচি প্রকাশ করে যাচ্ছে ডিপিডিসি, ডেসকো, নেসকো ও ওজোপাডিকো।

সূচি অনুযায়ী, রোববার (৯ অক্টোবর) ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এ তালিকা দেখা যাবে।

এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন এলাকার লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।