জেন্ডার বাজেট বাস্তবায়নে দুর্নীতি দূর করার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১০ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
আগামী অর্থবছরে জেন্ডার বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার (৯ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিনিয়োগ : প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫ বিষয়ক সংবাদ সম্মেলনে’- এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে মালেকা বানু বলেন, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার দাবিতে প্রণীত জেন্ডার বাজেট কোনো আলাদা বাজেট নয়, বরং সামগ্রিক বাজেটের একটি রূপ। এবারের জেন্ডার বাজেটের যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে অস্বাভাবিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠা হবে- এটাই আমাদের প্রত্যাশা।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী।
তিনি বলেন, জেন্ডার বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মেয়েদের পিছিয়ে পড়ার বিষয়টি স্বীকার করে এর কারণ হিসেবে বাল্য বিবাহ, ইভটিজিং, স্কুলে স্যানিটেশন ও হাইজিন সমস্যা চিহ্নিত করে এগিয়ে যাওয়ার বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ মন্ত্রণালয়/বিভাগসমূহ খানিকটা করলেও অনেক প্রতিবন্ধকতা রয়েছে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। যা দূরীকরণ একক কোনো মন্ত্রণালয়ের কাজ নয়। অর্থবিভাগের জেন্ডার বাজেট প্রস্ততকারী উইংয়ের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট কার্যক্রমসমূহকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা সম্ভব হলে বাজেটের কার্যকর বাস্তবায়নে একটি বড় অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
মডারেটরের বক্তব্যে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রস্তাবিত জেন্ডার বাজেটে করণীয় উত্থাপনের মাধ্যমে সরকার, নারী আন্দোলনের অবস্থান পরিষ্কার করা এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে জেন্ডার বাজেটের লক্ষ্যের সঙ্গে নারী আন্দোলনের লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ না হলে সামাজিক অগ্রগতি খুব অগ্রসর হবে না।
সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ না দিয়ে বরং কালো টাকার পাহাড় যাতে কেউ গড়তে না পারে তার ওপর গুরুত্ব আরোপ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
এ ছাড়া নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি, নারীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও শ্রমবাজার এবং আয় মূলক কাজে নারী অংশগ্রহণ এবং সর্বজনীন সেবায় পাবলিক সার্ভিস নারীর অভিগম্যতা বৃদ্ধি ইত্যাদি উন্নয়ন প্রকল্প এবং কর্মসূচির পর্যালোচনা করা হয়েছে। এ বছরের ১০টি মন্ত্রণালয়ের জেন্ডার বাজেটে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ সমেত বরাদ্দ পেশ করা হয়েছে। যেখানে ওই মন্ত্রণালয়/বিভাগের ম্যান্ডেড সংশ্লিষ্ট নারী উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা সমূহ ‘সার্বিক’ না হলেও খানিকটা বাস্তবানুগভাবেই উল্লেখ করা হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


