জেন্ডার স্কুলের ৪৬ জন শিক্ষার্থীকে সনদ প্রদান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১০ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আজ ১০ জুন, ২০২২ বিকাল ৪টায় এনজিও ফোরাম অডিটোরিয়ামে স্পেস- এ ফাউন্ডেশন ফর পিস এন্ড কেয়ার এর আয়োজনে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হল জেন্ডার স্কুলের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। ২০২১ সালের জানুয়ারি মাসে করোনাকালীন সময়ে যাত্রা শুরু করেছে জেন্ডার স্কুল। এক বছরে তিনটি ব্যাচে মোট ৪৬ জন শিক্ষার্থী জেন্ডার স্কুল থেকে শিক্ষা লাভ করে। এই তিন ব্যাচের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত হলো এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন স্পেস সংগঠনের সম্পাদক মোশফেক আরা শিমুল, চেয়ারপারসন পূরবী তালুকদার, দিয়াকোনিয়া বাংলাদেশের কান্ট্রি কো অর্ডিনেটর খোদেজা আক্তার লোপা, মানবাধিকারকর্মী সানাইয়া ফাহিম আনসারীসহ বাংলাদেশের বিভিন্ন সমমনা প্রতিষ্ঠানের নারী অধিকারকর্মী এবং উন্নয়নকর্মী শুভাকাঙ্ক্ষীরা।
শিশুদের মাঝে লৈঙ্গিক সমতা, লৈঙ্গিক বৈচিত্র্যের ধারণা এবং মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই জেন্ডার স্কুল যাত্রা শুরু করে। তিন মাসে ২৪টি অনলাইন সেশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সেক্স, জেন্ডার, ইন্টারসেক্স, মানবাধিকার, বয়ঃসন্ধিকাল, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্য বিষয়ক পাঠদান করা হয়। উক্ত সেশনগুলো পরিচালনা করেন জাতীয় আন্তর্জাতিক এবং ব্যক্তিগত পর্যায়ের প্রতিষ্ঠিত মানবাধিকারকর্মীরা।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে একটি সার্টিফিকেট এবং একটি গাছ তুলে দেওয়া হয়।
আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে জেন্ডার স্কুলের চতুর্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

