জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে চুরি করতেন ৪ বোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীতে একটি ফ্ল্যাটে চুরির অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার পশ্চিম থানার ১২নং সেক্টর থেকে তাদের আটক করা হয়।
আটক চার নারী হলেন- মোসা. আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। এদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দু’জন তাদের চাচাতো ও ফুফাতো বোন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ওই চার নারী সম্পর্কে পরস্পরের বোন। জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে মানুষের বাসায় ঢুকে চুরি করেন তারা। এর আগেও একই অপরাধে তাদেরকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ‘আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান।’
তিনি আরও জানান, ‘যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। সকালে তারা একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।’
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





