ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:২৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জেসিআই ঢাকা স্পার্কস-এর সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জেসিআই ঢাকা স্পার্কস জেসিআই বাংলাদেশের তৃতীয় সাধারণ সদস্য সভা (জিএমএম) এবং জেসিআই ডিসকভার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার বনানীতে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২০২২ সালের জেসিআই ঢাকা স্পার্কসের স্থানীয় সভাপতি শাহমিনা ইশা মান্নান এবং স্থানীয় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নূর ই আলম ভূঁইয়াসহ অন্যান্য বোর্ড সদস্যরা।

জেসিআই ডিসকভার ট্রেনিং পরিচালনা করেন জেসিআই প্রশিক্ষক মাহিরা হাবিব। সভায় বিশেষ অতিথি ছিলেন জেসিআই ঢাকা স্পার্কসের মেন্টর সৈয়দ মোসায়েব আলম (ইকিও) এবং জেসিআই ঢাকা কসমোপলিটন, অ্যাসপায়ার এবং এলিট-এর স্থানীয় সভাপতিবৃন্দ।

শাহমিনা ইশা মান্নান তিনটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেন। হিউম্যান রিসোর্সেস প্রফেশনাল সোসাইটি অব বাংলাদেশ (এইচআরপিএসবি) এর তরফ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি অধ্যাপক খসরু মিয়া।

এছাড়াও কানাডিয়ান ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ভিন্ন একটি চুক্তিতে স্কুলটির অধ্যক্ষা হুমাইরা সালমিন এবং উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সাথে আরেকটি চুক্তিতে স্বাক্ষর করেন সেক্রেটারি জেনারেল নাসরিন সুলতানা।