জেসিআই রক ফেস্ট মন মাতালো তরুণ-তরুণীদের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১১ জুন ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করে ‘জেসিআই রক ফেস্ট ২০২২’। গতকাল শুক্রবার (১০ জনুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসি সি বি )-এর ১ নম্বর হলে বসেছিল মনমুগ্ধকর এ আসর।
দিনব্যাপী এ আয়োজনে দেশের প্রথম সারির ব্যান্ডদলগুলো অংশগ্রহণ করে। দুপুুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এ সঙ্গীত আয়োজন। অনুষ্ঠানে একে একে গান পরিবেশন করে করে মাইলস, আর্টসেল, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাভোয়েড রাফা, ম্যাকানিক্স, তীরন্দাজ ও দৃক ।
ব্যান্ড দলগুলো তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে জয় করে নেয় শ্রোতার হৃদয়। যতই সময় গড়ায় ততই জমে ওঠে গানের আসর। একে একে জনপ্রিয় গানগুলো গেয়ে যান শিল্পীরা। তাদের সুরেলা কন্ঠের মূর্চ্ছনায় ভরে ওঠে হলরুম। একটানা গান চলে রাত ১১টা পর্যন্ত।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যুবসম্প্রদায়কে সমাজ গঠনে একতাবদ্ধ করতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এ তথ্য জানান জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।
তিনি বলেন, ‘তরুণ শক্তিকে এক করে দেশের উন্নয়ন করার উদ্দেশ্যেই আমরা কাজ করে চলছি। জেসিআই বাংলাদেশের এই রক কনসার্ট তরুণদের আরও উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস।’
এ আয়েজনে একসঙ্গে প্রায় ৩ হাজার তরুণ-তরুণী অংশ নিয়েছেন বলে জানান আয়োজকরা। আগামীতেও এমন গানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লইুসে। ১২০টিরও বেশি দেশে এ সংস্থার কার্যক্রম রয়েছে। সারাবিশ্বে সংগঠনটির সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ২৫টির বেশি সংগঠন কাজ করছে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











