জোয়ারের পানিতে ভেসে উঠল বালি চাপা দেয়া তিমি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে উঠল বালি চাপা দেয়া তিমির মৃতদেহ। রোববার (০২ মে) দুপুরে তিমিটি মৃতহের বালি সরে যাওয়ার খবর পাওয়া যায়। যেটি গত ১০ এপ্রিল মৃত অবস্থায় ভেসে আসে।
তবে বালি সরে গিয়ে তিমিটি দৃশ্যমান হওয়ার পরপরই আরেকটি তিমির মৃতদেহ ভেসের আসার খবর প্রশাসনের সংশ্লিষ্টরাসহ স্থানীয়ভাবে প্রচারিত হয়।
জানা যায়, সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে দুপুরে জোয়ারের পানিতে একটি তিমির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। জোয়ারে পানি কমে গেলে তিমির মৃতদেহটি পুরোপুরি দৃশ্যমান হয়। তবে তিমিটির লেজ ও মাথার অংশ পঁচে গিয়ে একেবারেই বিচ্ছিন্ন দেখতে পায় স্থানীয়রা। এসময় আশাপাশের এলাকায় উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এদিকে আরেকটি তিমির মৃতদেহ ভেসে আসার খবরে ঘটনাস্থল পরিদর্শনে যান প্রশাসনের সংশ্লিষ্টরা। তারা দেখতে পান, গত ২২ দিন আগে সৈকতে বালি চাপা দেয়া তিমিরই মৃতদেহ। জোয়ারের পানিতে বালি সরে যাওয়ায় তিমিটি দৃশ্যমান হয়ে উঠে। পরে এটি এক্সেভেটর দিয়ে বালি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, গত ৯ ও ১০ এপ্রিল দুটি মৃত তিমি ভেসে এসেছিল। যার মধ্যে একটি ভেসে এসেছিল দরিয়া নগর পয়েন্টে; আরেক হিমছড়ি পয়েন্টে। পরে দুটি তিমিই মাটি চাপা দেয়া হয়েছিল। কিন্তু গেল কয়েক দিন পূর্ণিমার জোয়ারের পানিতে গত ১০ এপ্রিল হিমছড়ি পয়েন্টে যে তিমিটি মাটি চাপা দেয়া হয়েছিল সেটির মাটি সরে গিয়ে পুনরায় ভেসে উঠেছে। এখন ঘটনাস্থলে আরও গভীর করে গর্ত করে ভেসে উঠা তিমিটিকে পুনরায় মাটি চাপা দেয়া হয়েছে। এটি কোন নতুন তিমি নয়।
এর আগে গত ৯ ও ১০ এপ্রিল কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসে দুইটি তিমির মৃতদেহ। পরে সংশ্লিষ্টরা ময়নাতদন্তের পর সেগুলোর নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। এখনো প্রতিবেদন হাতে না আসায় তিমিগুলোর মৃত্যুর কারণ জানা যায়নি।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



