জ্বালানি সংকটে হুমকিতে সেবা কার্যক্রম, ঝুঁকিতে গাজার শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
গাজা উপত্যকায় চলমান জ্বালানি সংকটে হাসপাতাল ও শিশুদের স্থাপনাগুলোতে বিপর্যয়কর পরিস্থিতি নামতে পারে উদ্বেগ জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ অবস্থা চলতে থাকলে চিকিৎসা কার্যক্রমে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করা হয়েছে।
উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, ফিলিস্তিনির অন্তত পাঁচটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। জ্বালানি না থাকায় জেনারেটরগুলো অকেজো হয়ে গেছে। গত সপ্তাহে বাইত হানুন হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
কুদরা বলেন, গাজা হাসপাতালে কয়েক হাজার রোগী মারাত্মক পরিণতির হুমকিতে রয়েছেন। শীতল আবহাওয়া ও বিদ্যুৎ সংকটে জ্বালানির ব্যবহার বাড়ছে। পাঁচ হাসপাতালে মাত্র ১৭ শতাংশ জ্বালানি মজুদ রয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কৃচ্ছ্রতা পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আশরাফ আল কিদরা বলেন, জ্বালানি স্বল্পতার কারণে গাজার বড় বড় হাসপাতালের জেনারেটরগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সংকট নিরসনে এখন পর্যন্ত সব পক্ষের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।
আল রানতিসি হাসপাতালে সুফিয়ান সালেম নামে এক ফিলিস্তিনি তার এক বছর বয়সী শিশুকে নিয়ে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। বাচ্চাটির শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা রয়েছে।
সালেম বলেন, এটি আমার ছোট ছেলে। তার শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে। এতে তার চেহারা নীল হয়ে যায়। ওর সমস্যা দেখা দিলে যে কোনো সময় হাসপাতালে ছুটতে হয় আমাদের।
পাঁচ সন্তানের বাবা সালেম বলেন, হাসপাতালের জ্বালানি সংকটের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। এটি বিশাল বিপর্যয়। যদি হাসপাতাল বন্ধ হয়ে যায়, তবে আমরা কোথায় যাব? এতে সব শিশু রোগী মারা যাবে। কেবল আমার শিশুই বিপদে পড়বে না।
প্রসঙ্গত, গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস। উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত ১৩টি হাসপাতাল ও ৫৪টি প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র রয়েছে। গাজায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের ৯৫ শতাংশই এসব হাসপাতাল ও সুরক্ষা কেন্দ্র থেকে পরিচালনা করা হয়ে থাকে। ইসরায়েলি অবরোধে থাকা গাজা উপত্যকা ২০০৬ সাল থেকে তীব্র বিদ্যুৎ সংকটকে মোকাবিলা করে যাচ্ছে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











