জয়পুরহাট চিনিকলে ১ হাজার ১৬২ মেট্রিক টন চিনি উৎপাদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
জয়পুরহাট দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলের ২০২১-২০২২ মাড়াই মৌসুমে এক হাজার ১৬২ মেট্রিক টন চিনি উৎপাদন হযেছে। মাত্র ১৮ দিন চালু ছিল জয়পুরহাট চিনিকল। আখের অভাবে মিলের মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করে চিনিকল কর্তৃপক্ষ।
চিনিকল সূত্র জানায়, ২১ হাজার ৪৪৯ মেট্রিক টন আখ মাড়াই করে এক হাজার ১৬২ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। চিনি আহরণের শতকরা হার ছিলো ৫ দশমিক ৪ ভাগ। আখের অভাবে চিনিকল গুলোর অব্যাহত লোকসান কমাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রংপুরের মহিমাগঞ্জ চিনিকল এলাকা ও জয়পুরহাট চিনিকল এলাকার ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণকরা হয়েছিল দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে। এরমধ্যে ছিল জয়পুরহাট চিনিকল এলাকার ২৫ হাজার মেট্রিক টন আখ ও রংপুরের মহিমাগঞ্জ চিনিকল এলাকার ৫ হাজার মেট্রিক টন আখ। চলতি ২০২১-২২ আখ মাড়াই মৌসুমে দুইটি মিল থেকে সংগৃহীত আখের পরিমান হচ্ছে জয়পুরহাট চিনিকল এলাকা থেকে ১৭ হাজার এবং রংপুরের মহিমাগঞ্জ থেকে ৪ হাজার ৪৪৯ মেট্রিক টন আখ। চিনির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৮শ মেট্রিক টন। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছিল শতকরা ৬ ভাগ। এটি ছিল জয়পুরহাট চিনিকলের ৫৯ তম মাড়াই মৌসুম। জয়পুরহাট চিনিকলে প্রতিদিন ১৫শ মেট্রিক টন আখ মাড়াই করার সক্ষমতা রয়েছে। পর্যাপ্ত আখ না থাকায় এবার ২৫ দিন চিনিকল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও আখের অভাবে ১৮ দিন মিল চালু রাখার পর ২০ জানুয়ারি মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয় বলে জানান জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু গত ৩১ ডিসেম্বর চিনিকল চত্বরে আয়োজিত সুধি সমাবেশের মাধ্যমে ২০২১-২২ মাড়াই মৌসুমের উদ্বোধন করেছিলেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






