জয়পুরহাটে আমন কাটা শুরু: ঘরে ঘরে নবান্নের আমেজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি।
ফলন ও দাম ভালো পাওয়ায় মুখ ভরা হাসি নিয়ে মহা ধুমধামে মাঠ ঘাটে সোনালী রং ধারণ করা রোপা আমন ধান কাটা মাড়াই শুরু করেছেন জয়পুরহাটের কৃষকরা। নতুন ধান কাটা মাড়াই উৎসবের পাশাপাশি চলছে ঘরে ঘরে বাংলার চিরায়ত নবান্ন উৎসব। ক্ষির, শীতের পিঠা পুলি খাওয়ার আয়োজন। ইতোমধ্যে জেলায় শতকরা ৪০ ভাগ ধান কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার পাঁচ উপজেলার সর্বত্র এখন কৃষকরা আমন ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জমিতে আমন ধান লাগানোর পরে তেমন কাজ থাকতো না কৃষক ও মজুরদের হাতে। ফলে আশ্বিন-কার্তিক ও অগ্রহায়ণ মাসে কাজের অভাবে মঙ্গা হিসেবে দেখা দিতো জয়পুরহাটের মানুষের কাছে। চরম অর্থনৈতিক সংকটে পড়তে হতো দৈনন্দিন খরচ চালাতে।
বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। সরকারের সহযোগিতায় উদ্ভাবন করা হয় ব্রি ধান-৩২, ৩৩, ৩৪, ৩৯, ৪৯, ৫১, ৫২, ৫৬, ৬২, ৮৭ হাইব্রিড ধানীগোল্ড,স্বর্ণ-৫ বিনা-৭, ১৭, ব্রি ধান-৭৫, ব্রিধান-৯০, হিরা, এ্যারাইজ-৭০০৬, এ্যারাইজ-১৬০১৯, জিরা শাইল, গুটিস্বর্ণা ও কাটারী ভোগ জাতের আমন ধান। এছাড়াও স্থানীয় মামুন ও রনজিত, পটল পাইরী, চয়ন জাতের ধান স্বল্প সময়ে (৯০ দিন) অল্প খরচে কৃষকের ঘরে উঠতে শুরু করে। সে কারণে সরকার উত্তরাঞ্চল থেকে চিরতরে মঙ্গা দূর করার জন্য সামাজিক নিরাপত্তা মূলক এর আওতায় প্রায় বছর ব্যাপী ভিজিএফ, ভিজিডি, কাবিখা, কাবিটা, টিআর, হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূিচ হিসেবে ১০ টাকা কেজি চাল, টিসিবি ও ওএমএস সহ নানা কর্মসূচি গ্রহণ করে। ফলে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের মানুষ মঙ্গাকে জয় করতে সক্ষম হয়েছে। ব্রি ধান-৩২, ৩৩, ৩৯, ৪৯, ৫১, ৫২, ৫৬, ৬২, ৮৭ হাইব্রিড ধানীগোল্ড, হিরা, মামুন, পাইরী, এ্যরাইজ-১৬০১৯, ব্রিধান-৭৫, স্বর্ণ-৫ ও বিনা-৭, ১৭, এ্যারইজ-৭০০৬ জাতের আমন ধান আগাম জাত হওয়ায় স্বল্প সময়ে এ ধান কৃষকরা ঘরে তুলতে পারছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র আরো জানায়, নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূিচর আওতায় ২০২১-২০২২ রোপা আমন চাষ মৌসুমে ৬৯ হাজার ৫৩৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। এরমধ্যে উচ্চ ফলনশীল (উফশী) ৬১ হাজার ৭৩৫ হেক্টর, হাইব্রীড জাতের ৭ হাজার ৩৫০ হেক্টর ও স্থানিয় জাতের রয়েছে ৪৫০ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৫৯ মেট্রিক টন । জয়পুরহাটের পাঁচ উপজেলায় রোপা আমন চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পাশাপাশি বিএডিসি (বীজ) থেকে উন্নত মানের ধানবীজ সরবরাহ করা হয়। আলু চাষের জন্য এ জেলার কৃষকরা বেশিরভাগ জমিতে আগাম জাতের ধান চাষ করে থাকেন। ১৫ নভেম্বর পর্যন্ত জেলায় শতকরা ৪০ ভাগ ধান কাটা মাড়াই সম্পন্ন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ ।
পঁচিবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশড়া গ্রামের কৃষক আবু তালেব এ প্রতিনিধিকে বলেন, এবার ১৮ বিঘা জমিতে আগাম জাতের বিনা-৭, ১৭ ও ধানীগোল্ড জাতের ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছেন, বরইতলী গ্রামের কৃষক আলিম উদ্দিন এবার ১০ বিঘা জমিতে আগাম জাতের ধান চাষ করে বিঘা প্রতি ২০/২২ মণ করে ধান পেয়ে খুশি বলে জানান। নতুন ধান বাজারে আমদানি শুরু হয়েছে। পুরানাপৈল বাজারের ধান ব্যবসায়ী সুশীল চন্দ্র মন্ডল বলেন, এবার বাজারে প্রকার ভেদে এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা মণ বিক্রি হচ্ছে বর্তমানে। গতবারের তুলনায় এবার ধানের দাম বেশি বলে মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার রোপা আমন চাষে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগসহ রাজশাহী আঞ্চলিক কৃষি অফিস নিবিড়ভাবে মনিটরিং করে। জেলায় এবার বীজ ও সারের কোন সঙ্কট ছিল না তবে রোপা আমনের চারা লাগানোর সময় আকাশের বৃষ্টিপাত কিছুটা কম থাকায় গভীর ও অগভীর নলকূপের সাহায্যে সেচ দিতে হয়।
এতে ফলনের কোন সমস্যা হয়নি বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল করিম । রোপা আমন চাষে এবারও জেলার কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন বলেও জানান তিনি।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










