জয়পুরহাটে করোনা রোগী শণাক্ত, জেলা লকডাউন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের কালাই উপজেলায় জিন্দারপুর গ্রামে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কয়েকদিন আগে রোগী দুজনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আক্রান্তদের দু’জনের বাড়িই উপজেলার জিন্দাপুর গ্রামে। তাদের একজনের বয়স ৪২, অন্যজনের ৪৭।
এদিকে বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসক। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জয়পুরহাট জেলায় কেউ প্রবেশ করতে বা বাহিরে যেতে পারবেন না।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, আক্রান্ত দুইজন নারায়নগঞ্জের একটি পোষাক কারখানায় কাজ করতেন। কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে তারা জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের নিজ বাড়িতে আসেন। পরে তাদের শরীরে করোনা সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানোর পর আজ (বৃহস্পতিবার) তাদের নমুনায় করোনাভাইরাস ধরা পড়ে।
বৃহস্পতিবার রাতেই পরিবারসহ তাদেরকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে পাঠানো হয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


