জয়পুরহাটে বাস খাদে পড়ে নারী-শিশুসহ ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১২ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু, চারজন নারী ও একজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২২ জন।
দুর্ঘটনায় আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেছেন, শুক্রবার দুপুর ১টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এই দুঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এলাকাবাসী জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা এমপি পরিবহনের বাসটি বানিয়াপাড়া এলাকায় প্রবেশ করার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই আটজন মারা যানয়। এই সময় আহত হয় আরও ২২ জন।
পরে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। এই ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
জেলা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নবী বলেন, দুর্ঘটনায় আহত ২২ জন রোগীকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। এই মুহূর্তে আরও রোগী আসছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



