জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় করোনা ভাইরাস সংক্রমণ রোধসহ বিভিন্ন সচেতনতা সৃষ্টির জন্য চলচ্চিত্র প্রদর্শন করছে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধসহ বিভিন্ন বিষয়ে শিশু ও নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জেলার আক্কেলপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোপিনাথপুর ও আলী মাহমুদপুর গ্রামে বুধবার চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করে জেলা তথ্য অফিস। জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষকে সচেতন করতে জনসমাগম এলাকা গুলোতে ধারাবাহিক ভাবে ওই চলচ্চিত্র প্রদর্শন করছে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিস সূত্র আরও জানায় , শিশু ও নারীদের সচেতনতা মূলক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করা হচ্ছে।
এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তির আওতায় মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনা ভাইরাসের টিকা গ্রহণসহ করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণা ও ভিডিও চিত্র প্রদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম











