‘জয়া আলোকিত নারী’ সম্মাননা পেলেন ৬ মহীয়সী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৮ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত অনেক মহীয়সী নারী বিশেষ অবদান রেখে চলেছেন। এসব আলোকিত নারীদের মধ্য থেকে ছয়জনকে ‘জয়া আলোকিত নারী ২০২৩’ সম্মাননা প্রদান করেছে আরটিভি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
এবার নবমবারের মতো ‘জয়া আলোকিত নারী’ সম্মাননা প্রদান করল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিল এসএমসি।
এবারের ‘জয়া আলোকিত নারী ২০২৩’ সম্মাননা পেয়েছেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় নারী মুক্তিযোদ্ধা কমান্ডার আশালতা বৈদ্য, সংস্কৃতিতে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, গবেষণায় প্রাণরসায়ন ও জিনতত্ত্ববিদ অধ্যাপক হাসিনা খান, সমাজসেবায় শিক্ষক শেফালী বেগম, নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে তাসলিমা মিজি এবং ক্রীড়ায় এলিনা সুলতানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেন, সমাজের যেসব নারী তাদের কাজের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করে সফল হয়েছেন, তাদেরকে যথাযথ মর্যাদার সঙ্গে সবার সামনে তুলে ধরতে হবে। যেন তাদের সফলতা দেখে সবাই অনুপ্রাণিত হতে পারে। যেসব আলোকিত নারী তাদের কাজের মধ্য দিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে চলেছে, তাদেরকে যথাযথ মর্যাদার সঙ্গে আমরা স্মরণ করি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে ‘জয়া আলোকিত নারী ২০২৩’ সম্মাননা প্রদান করছি।
তিনি বলেন, সমাজের এত সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও আমাদের অনেক মহীয়সী নারী সমাজ ও রাষ্ট্রের উচ্চ-আসনে অধিষ্ঠিত। তারা জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি, সংস্কৃতি ও খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এমন উদ্যোগ নেওয়ায় আরটিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি তার বক্তব্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, নারী আত্মদান করেছে, নিজেকে উৎসর্গ করেছে। কিন্তু পিছু হটেনি। আইয়ুব খানকে ডিফেন্ড করার জন্য আমরা কোনো পুরুষকে পাইনি। তখন ফাতেমা জিন্নাহর আঁচল ধরেই আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। এভাবে আমাদের রাজনীতি বা রাজ্য পরিচালনাসহ বিভিন্ন সংকটে ঝাঁসির রানি থেকে শুরু করে চাঁদ সুলতানা ও বীরঙ্গনা সখিনারা এগিয়ে এসেছেন। নারীরা সব সংকটে পুরুষের পিছু হটাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেছে। কিন্তু নারীদের অনেক আত্মদান আমাদের অজানা রয়ে গেছে।
তিনি বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় নারীদের কিছু বিশেষ গুণাবলি রয়েছে। নারীদের এই বিশেষ গুণকে স্বতঃসিদ্ধ হিসেবে দেখে মূল্যায়ন করতে হবে। এটা না করলে তারাই (পুরুষ) সভ্যতা বিবর্জিত হিসেবে বিবেচিত হবে। নারীকে তার ভাগ্য জয় করার জন্য যদি পুরুষরা পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে তবে আমাদের সমাজ, সভ্যতা ও অর্থনীতি এগিয়ে যাবে। আন্তর্জাতিক নারী দিবসে পুরুষের কাছে আমি এটুকুই আশা করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি, কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া, এসএমসি এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) খন্দকার শামীম রহমান প্রমুখ।
সম্মাননা প্রধান অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, ফ্যাশন শো ও সংগীত পরিবেশন করা হয়।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

