ঝাঁজ কমেনি পেঁয়াজের, মাছের দামও বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
রাজধানীতে ফিরেছে সাধারণ মানুষ। শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। কিন্তু বাজারে ক্রেতা চোখে পড়ার মত নয়। সবজির দাম পড়তির দিকে। তবে ঝাঁজ কমেনি পেঁয়াজের, মাছের দামও বেশি।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,শাক-সবজির দাম কমতির দিকে। প্রায় অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।
পাইকারি ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদের পরের দিন কাঁচামরিচসহ সবজির দাম চড়া ছিল। এখন সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।
প্রতি কেজি বেগুন ৪০ টাকা, ঢেঁড়স ৩০, পটল ৪০, শসা ৪০, পেঁপে ২০, মিষ্টি কুমড়া ৩০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাড্ডা গুদারাঘাট বাজারে সবজি বিক্রেতা হামিম মিয়া বলেন, বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অল্প অল্প করে সবজি আসা শুরু হয়েছে। ফলে দামও কমতে শুরু করেছে। খাওয়ার লোক নেই।
অন্যান্য সবজির দাম কমলেও কমেনি পেঁয়াজের ঝাঁজ। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় মোটা নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।
বাজারে প্রতি কেজি ব্রয়লার ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে মাছের সরবরাহ কম। ফলে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। প্রতি ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছও তুলনামূলক বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










