ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৯:২১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না শিশুদের : শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৬ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, কোন ভাবেই শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। বর্তমান সরকার শিশু শ্রম নিরসন ও শিশুদের সুরক্ষায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।



কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে আজ রোববার কুষ্টিয়ার দিশা টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান।



শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বিশ্বে শিশুদের জন্য শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের আধুনিক ব্যবস্থা রয়েছে। সেই আলোকেই আমাদের দেশেও শিশুদের অধিকার নিশ্চিত করতে ও আইন প্রণয়ন করা হয়েছে।