ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে ২৮৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২৫ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রত্যাহারের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২৮৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।
২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শ্রম মন্ত্রণালয় ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনে সম্প্রতি নতুন করে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী জাতীয় পর্যায় থেকে জেলা-উপজেলা পর্যায়ে শিশুশ্রম নিরসনে কমিটি কাজ করছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, সরকার দেশের আড়াই লাখ শিশু শ্রমিককে কারিগরি ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর(ডাইফ)’র মহাপরিদর্শক সামছুজ্জামান ভূইয়া জানfন, শ্রম আইন অনুযায়ী শিশুদের কাজে নিয়োগ করলে মা-বাবা,অভিভাবকসহ নিয়োগকারী কারখানার মালিক-কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। সরকার ২০১৭-১৮ অর্থ বছরে ১১টি সেক্টর থেকে ৩৪১টি কারখানায় ৯০৩ জন শিশুকে সনাক্ত করেছে।
তিনি বলেন, পেশাগত স্বাস্থ্য ও সেইফটির বিষয়টিকে বিবেচনায় নিয়ে ৩৮টি কাজকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিগত কয়েক বছরে তৈরি পোশাকশিল্প এবং চিংড়িশিল্পকে শতভাগ শিশুশ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। এ বছরের মধ্যে আরো ১১টি সেক্টরে অগ্রাধিকার ভিত্তিতে শিশুশ্রম নিরসনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সামছুজ্জামান ভূইয়া বলেন, বর্তমানে দেশের ১৮টি খাতে ১৭ লাখের বেশি শিশু শ্রমিক বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এরমধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কর্মে নিয়োজিত এবং ২ লাখ ৬০ হাজার শিশু অতি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এসব শিশুরা হোটেল-রেস্তেরাঁ, ট্যানারি, শিপব্রেকিং পরিবহণ, কৃষি, গৃহকর্ম, নির্মাণ ,ইটভাঙ্গা, লোহা কাটাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডাইফ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালিসহ দেশের ৬টি জেলায় বিড়ি ফ্যাক্টরিসহ কয়েকটি কারখানায় শ্রম আইন অমান্য করে শিশুদের কর্মে নিয়োগ করায় মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরমধ্যে কারিকর বিড়ি ফ্যাক্টরিতে ৭০০জনকে শিশু শ্রমের সঙ্গে নিয়োগ করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শুধু মামলা করে শিশু শ্রম নিরসন করা যাবে না। সরকারের পক্ষ থেকে শিশু শ্রম নিরসনে কারিগরি ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নেয়া হচ্ছে।
সূত্র : বাসস
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






