ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৪৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ঝুলন গোস্বামীর জীবনচিত্রে শুটিং করতে হাওড়ায় আনুষ্কা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার

ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা।

ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা।

আনুষ্কা শর্মা হাওড়ার আন্দুলে গেছেন সিনেমার স্যুটিং করতে। ভারতের প্রাক্তন নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং করতে সেখানে গেছেন বলিউডের এই অভিনেত্রী। এর আগে ইডেনেও শুটিং করতে দেখা গেছে তাকে। বেশ কয়েকদিন থাকতে হবে তাকে এই এলাকায়। 

বৃহস্পতিবার আন্দুল স্টেশন ও রাজবাড়ির মাঠে শুটিং করেন আনুষ্কা। প্রথমে আন্দুল স্টেশন, পরে বেশ কিছুক্ষণ আন্দুল রাজবাড়ির মাঠে শুটিং হয়। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলনের জীবনচিত্র তৈরি করা হচ্ছে। ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন আনুষ্কা।

আন্দুল রাজবাড়ির মাঠে ক্রিকেট ক্রিজে ব্যাটিং করেছেন তিনি। তাকে দেখতে আন্দুল এলাকার বহু মানুষ ভিড় করেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আনুষ্কাকে এক ঝলক দেখার জন্য আন্দুল রাজবাড়ির মাঠের ধারে এবং বিভিন্ন বাড়ির ছাদে বহু মানুষকে দেখা যায়।