ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৯:৩৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করে টি টুয়েন্টি সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় আজ রোববার রাতে, ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
গত ২২ জুলাই অনুষ্ঠিত প্রথম প্রথম টি টুয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে। ঠিক পরের দিন ২৩ জুলাই অপর টি টুয়েন্টি ম্যাচে ২৩ রানে পরাজিত হয় এবং তৃতীয় এবং শেষ ম্যাচে আজ ৫ উইকেটে জয়লাভ করে।
এর আগে টেষ্ট সিরিজে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত একমাত্র টেষ্ট ম্যাচটিতে বাংলাদেশ ২২০ রানে জিতে নেয় এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে।