ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৮:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

টাইগারদের ওডিআই সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

টাইগারদের ওডিআই সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টাইগারদের ওডিআই সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখেই ওডিআই সিরিজ জয় করে নেয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয় পায় টাইগাররা। এর মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল তারা।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ওপেনার তামিম ইকবালের ১৫৮ রানের সুবাদে বাংলাদেশ সংগ্রহ করে ৩২২। দলের পক্ষে অন্যদের মধ্যে মুশফিকুর রহিম ৫৫, মাহমুদউল্লাহ ৪১ ও মোহাম্মদ মিঠুন ৩২ রান করেন। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে ৫০ ওভার শেষে থামে ৩১৮ রানে।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই মাঠে ৬ মার্চ অনুষ্ঠিত হবে।