টাইগারদের টিকে থাকার লড়াই আজ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ টাইগার দল। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে সাকিব বাহিনীর আজ জয়ের বিকল্প পথ নেই। জিততেই হবে। শুধু আজ নয়, বাকি চার ম্যাচেও জিততে হবে। এমন কঠিন সমীকরণের পাইপলাইনে দাঁড়িয়ে টাইগাররা।
তার পরও টাইগার অধিনায়ক সাকিব স্বপ্ন দেখছেন, ‘আমরা হয়তো একটি ম্যাচ জিতেছি। একটি ম্যাচ জিতলে মোমেন্টাম তৈরি হবে। সেটা করতে আমরা প্রস্তুত। তবে এটা ঠিক, সমীকরণের হিসাবে আমরা পিছিয়ে নেই। অন্য দলগুলো আমাদের সহায়তা করছে। আমরা এখন নিজেরা যদি নিজেদের সহায়তা করতে পারি, তাহলে আমরা স্বপ্ন দেখতে পারি। ’ এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬-এ অবস্থান করছে বাংলাদেশ। পাঁচ জয়ে সবার ওপরে ভারত।
জয়ের জন্য মরিয়া ম্যাচে আজ সাকিব খেলতে পারেন। তবে খেলছেন না তাসকিন আহমেদ। মিডিয়ার মুখোমুখিতে এমনটাই বলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, ‘যখন অনুশীলন করেছি, কোনো ব্যথা অনুভব করিনি। নেগেটিভ কোনো কিছু ফিল করিনি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আশা করি সব ফিট। আজকের (গতকাল) ফিটনেস টেস্ট ও ব্যাটিংয়ে কোনো সমস্যা হয়নি। যদি ব্যথা অনুভব না করি তাহলে আশা করছি খেলব। কাঁধের ব্যথার জন্য তাসকিন কাল (আজ) খেলতে পারছে না। তার কাঁধে সমস্যা রয়েছে। দুই ম্যাচে ভুগেছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছে পরের দুই ম্যাচে তাকে বিশ্রাম দিতে। আশা করছি পরের চার ম্যাচে তাকে পাওয়া যাবে। ’
বিশ্বকাপে দারুণ খেলছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের তিনটি জিতে সেমিফাইনালের পাইপলাইনে উঠেছে। যদিও পচা শামুকে পা কাটার মতো নেদারল্যান্ডসের কাছে হেরেছে। কিন্তু দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল তারা। তিন সেঞ্চুরিতে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৪২৮ রান এবং বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৯ রান করেছে। এমন দুর্ধর্ষ ব্যাটিংলাইনকে ঠেকাতে একাদশ কীভাবে সাজাবেন টাইগার অধিনায়ক। হাসিমুখে উত্তর দেন, ‘চেন্নাইয়ের মাঠ হলে স্পিনার দিয়ে খেলানো যেত। কিন্তু ওয়াংখেড়ের মাঠ ছোট, সুতরাং স্পিন দিয়ে বাজিমাত করার পরিকল্পনা করাটা কঠিন। তার পরও আমাদের বোলারদের নিজেদের সেরাটাই করতে হবে। ’
বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচেই আগে ব্যাটিং করেছে। একটি ম্যাচে শুধু চেজ করে হেরেছে। আফ্রিকান দেশটির বিরুদ্ধে টস জিততে চান টাইগার অধিনায়ক, ‘দোয়া করেন যেন টস জিততে পারি। ’
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











