ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৭:৫৫:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

টাইগারদের দ্বিতীয় টি-২০ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আজ শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এ জয়ের ফলে টাইগাররা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। এর আগে বুধবার প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করে।

এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।

সিরিজের বাকী দিনটি ম্যাচ আগামী ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।